Posts

Showing posts from May, 2026

Investment Awareness

  প্রথমেই ভাই রাফাত শাহারিয়ার-কে আন্তরিক ধন্যবাদ জানাই। এমন বাস্তবভিত্তিক ও সচেতনতা তৈরির লেখা শেয়ার করার জন্য, বর্তমান সময়ে এইরকম লেখা সত্যিই অনেক প্রয়োজন। আমরা অনেকেই বিশেষ করে আমি, ব্যবসা না বুঝে, বরং বাহ্যিক অবকাঠামো, বড় বড় অফিস, জমি, ফার্ম, রিসোর্ট কিংবা প্রচারণা দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলি। পরে দেখা যায়, ব্যবসার ভিত দুর্বল, ক্যাশফ্লো অগোছালো, আর আমার মত বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়ি। এই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের কমিউনিটিতে নিয়মিতভাবে “Investment Awareness” বা “স্ক্যাম শনাক্তকরণ” বিষয়ক ছোট ছোট আলোচনা, মিটিং কিংবা ওপেন সেশন হওয়া খুবই জরুরি। বিশেষ করে নিচের বিষয়গুলো নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা হতে পারে: কোন ব্যবসা বাস্তবিকভাবে টেকসই আর কোনটা শুধু প্রদর্শনভিত্তিক CapEx, OpEx ও Working Capital কিভাবে বুঝতে হয় Revenue proof ছাড়া বড় Infrastructure কেন ঝুঁকিপূর্ণ হতে পারে Ponzi, crowd funding ও fake profit model কিভাবে কাজ করে “Guaranteed Return” ধরনের অফারের ভেতরের ঝুঁকি Financial Statement ও Cashflow ...

Due Diligence চেকলিস্ট

 বিনিয়োগকারীদের জন্য সম্পূর্ণ Due Diligence চেকলিস্ট (বিশেষ করে বাংলাদেশের স্টার্টআপ, অ্যাগ্রো, রিটেইল, ই-কমার্স, রিসোর্ট/ল্যান্ড প্রজেক্টের জন্য) ১. প্রমোটার/ফাউন্ডার চেক প্রমোটারের পূর্বের ব্যবসায়িক ইতিহাস (সফলতা-ব্যর্থতা) কোন মামলা, ঋণ খেলাপি, চেক ডিজঅনার আছে কি না (BJMC, DPDC, Credit Information Bureau চেক) লিঙ্কডইন/ফেসবুক/পুরনো পার্টনারদের সাথে কথা বলা অন্য কোন প্রজেক্টে ইনভেস্টরদের টাকা আটকে আছে কি না প্রমোটার নিজে কত টাকা ইনভেস্ট করেছে (Skin in the game) ২. ফাইন্যান্সিয়াল Due Diligence (সবচেয়ে গুরুত্বপূর্ণ) গত ২-৩ বছরের অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট (CA ফার্ম দিয়ে যাচাই) মাসিক রেভেনিউ, প্রফিট মার্জিন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট CapEx vs Revenue Timing — আগে কত টাকা রেভেনিউ এসেছে, তারপর ইনফ্রায় কত খরচ হয়েছে? Working Capital সাইকেল (Cash Conversion Cycle) কত দিন? লায়াবিলিটি (ঋণ, সাপ্লায়ার পেমেন্ট) কত? ব্যাংক স্টেটমেন্ট ভেরিফিকেশন (কমপক্ষে ১ বছর) ট্যাক্স রিটার্ন ও VAT ফাইলিং চেক ৩. লিগ্যাল Due Diligence কোম্পানির রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, TIN, VAT জমি/অফিস/ফ্যাক্টরির দলিল (মা...

ক্লাসিক স্ক্যাম কোম্পানি এর স্ট্রাটেজি

“ক্লাসিক স্ক্যাম কোম্পানি এর স্ট্রাটেজি হচ্ছে, আগে ইনফ্রা, পরে রেভেনিউ।” একটা ব্যবসায় ইনভেস্ট করা উচিত হবে কি হবে না, এটা বুঝার জন্য তিনটা সহজ জিনিস টার্ম শিখাচ্ছি। জেনে নেন, তাহলে আপনার ইনভেস্টমেন্টে মারা খাবেন না। আগেই বলে নেই, এটা কোন ইনভেস্টমেন্ট এডভাইস না। এটা মূলত আপনাকে একটা লেন্স থেকে দেখার সুযোগ করে দিবে। তিনটা জিনিস হচ্ছে, CapEx, OpEx এবং Working Capital। এই তিনটা জিনিস ব্যবসায় কিভাবে একসাথে ফাঙ্কশন করে এটা বুঝা খুব ইম্পর্টান্ট। তাইলেই আপনার ৯০% বিজনেস শুরুতেই ফিল্টার হয়ে যাবে। Capex হচ্ছে ফিক্সড ইনভেস্টমেন্ট। যেটা টিপিক্যালি এক কালীন করে মানুষ। যেমন ফার্ম এর জন্য জমি কেনা, মেশিনারিজ কেনা ইত্যাদি। Opex হচ্ছে এমপ্লয়ী, ইউটিলিটি এবং রেভেনিউ আনতে যেসকল কাজ করা লাগে। Working Capital মানে সেই ঘুরন্ত টাকা, যেটা দিয়ে আপনি প্রোডাক্ট কিনেন/বানান, স্টক রাখেন, কাস্টমারের কাছে বিক্রি করেন, টাকা কালেক্ট করেন, আবার নতুন স্টক কিনেন। থাম্ব রুল একদম সিম্পল: যে বিজনেসে Capex স্পেন্ডিং কম এবং মেজরিটি ক্যাশ ওয়ার্কিং ক্যাপিটাল এর পিছে খরচ করে, তাদের ব্যবসা মোস্ট লাইকলি সাসটেনেবল। একটা ভালো বিজন...