Investment Awareness
প্রথমেই ভাই রাফাত শাহারিয়ার-কে আন্তরিক ধন্যবাদ জানাই।
এমন বাস্তবভিত্তিক ও সচেতনতা তৈরির লেখা শেয়ার করার জন্য, বর্তমান সময়ে এইরকম লেখা
সত্যিই অনেক প্রয়োজন।
আমরা অনেকেই বিশেষ করে
আমি, ব্যবসা না বুঝে, বরং বাহ্যিক অবকাঠামো, বড় বড় অফিস, জমি, ফার্ম, রিসোর্ট কিংবা
প্রচারণা দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলি। পরে দেখা যায়, ব্যবসার ভিত দুর্বল, ক্যাশফ্লো
অগোছালো, আর আমার মত বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়ি।
এই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের কমিউনিটিতে নিয়মিতভাবে “Investment Awareness” বা “স্ক্যাম শনাক্তকরণ” বিষয়ক ছোট ছোট আলোচনা, মিটিং কিংবা ওপেন সেশন হওয়া খুবই জরুরি।
বিশেষ করে নিচের বিষয়গুলো নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা হতে পারে:
- কোন ব্যবসা বাস্তবিকভাবে
টেকসই আর কোনটা শুধু প্রদর্শনভিত্তিক
- CapEx, OpEx ও
Working Capital কিভাবে বুঝতে হয়
- Revenue proof ছাড়া
বড় Infrastructure কেন ঝুঁকিপূর্ণ হতে পারে
- Ponzi, crowd
funding ও fake profit model কিভাবে কাজ করে
- “Guaranteed
Return” ধরনের অফারের ভেতরের ঝুঁকি
- Financial
Statement ও Cashflow কীভাবে প্রাথমিকভাবে যাচাই করা যায়
- Founder এর আচরণ,
lifestyle ও communication থেকে কী ধরনের red flag বোঝা যায়
- Investor money
কোথায় ব্যবহার হচ্ছে, সেটা কীভাবে ট্র্যাক করতে হয়
- Agro, Resort,
E-commerce, Real Estate ও Cooperative ধরনের ব্যবসায় সাধারণত কী ধরনের ঝুঁকি
থাকে
- “আগে Revenue, পরে
Infrastructure” এই বাস্তব ব্যবসায়িক নীতির গুরুত্ব
আমার বিশ্বাস, এই ধরনের আলোচনা হলে কয়েকটি গুরুত্বপূর্ণ
উপকার হবে আমার মত অজ্ঞ বিনিয়োগকারীদের:
- আমার মত বিনিয়োগকারীরা
আবেগের পরিবর্তে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন
- নতুন সদস্যরা শুরুতেই
সচেতন হবেন
- কমিউনিটির মধ্যে
healthy investment culture তৈরি হবে
- প্রতারণামূলক প্রজেক্ট
সহজে শনাক্ত করা যাবে
- দীর্ঘমেয়াদে সদস্যদের
আর্থিক ক্ষতি অনেক কমবে
আমরা অনেক সময় লাভের আশায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি।
কিন্তু একজন সচেতন বিনিয়োগকারীর প্রথম দায়িত্ব হলো, “ব্যবসার বাহ্যিক সৌন্দর্য” নয়,
বরং “ব্যবসার ভিত” বোঝা।
আশা করি ভবিষ্যতে আমাদের কমিউনিটিতে এই ধরনের শিক্ষামূলক
ও বাস্তবভিত্তিক আলোচনা আরও বাড়বে। এতে আমার মত অজ্ঞ সহ সবাই উপকৃত হবে, সচেতন হবে
এবং একটি দায়িত্বশীল বিনিয়োগ সংস্কৃতি তৈরি হবে ইনশাআল্লাহ।
==================
Comments
Post a Comment